ঢাকা | | বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বেতন কমিশন সুপারিশ কমিটি পুনর্গঠন

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বেতন কমিশন সুপারিশ কমিটি পুনর্গঠন ছবি সংগৃহীত
ad728

জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন করেছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির গঠন ও সদস্যবৃন্দ: মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন:

  • প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

  • সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়

  • প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ

  • সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়

  • সচিব, অর্থ বিভাগ

  • সচিব, আইন ও বিচার বিভাগ

  • সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

  • সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ

  • হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)

কমিটির মূল কাজ: কমিটি মূলত ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’, ‘জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫’ এবং ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫’-এর দাখিলকৃত প্রতিবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর বেতন-ভাতা সংক্রান্ত বিষয়াদি যাচাই করে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশমালা পেশ করবে। কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে অর্থ বিভাগ।

উল্লেখ্য, এই প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। জানা গেছে, এখন থেকে বেসরকারি শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি থাকছে না এবং পরীক্ষা পদ্ধতি বদলে ২২০ নম্বরের করার পরিকল্পনা রয়েছে।


ঈদে কোনো নিরাপত্তা হুমকি নেই, ছিনতাই-ডাকাতি রুখতে র‌্যাব বিশ

ঈদে কোনো নিরাপত্তা হুমকি নেই, ছিনতাই-ডাকাতি রুখতে র‌্যাব বিশ