প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 19, 2026 ইং
নারায়ণগঞ্জের পাগলায় বয়লার বিস্ফোরণ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা তালতলা এলাকায় নির্ঝর নামের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণ ঘটে। শুক্রবার সকাল আটটা চল্লিশ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানা যায়।
বয়লার বিস্ফোরণে প্রায় ৩০ জনের মত শ্রমিক আহত হয়েছে।
বিস্ফোরণে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
যানা যায় শাহিন নামের একজন শ্রমিকের অবস্থা আশংকা জনক। এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা নারায়ণগঞ্জ ঢাকা পুরাতন সড়কটি অবরোধ করে রাখেন।শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ নানা অনিয়মের মধ্যে চলছে এই গার্মেন্টস ফ্যাক্টরি।শ্রমিকদের বয়ানে জানা যায়,গার্মেন্টসে এজটি মাত্র সিঁড়ি।
কিন্তু সেই সিঁড়িটি উঠা নামার জন্য উপযুক্ত নয়।
বড় বড় কাপড়ের বস্তা ফেলে রাখা হয়েছে সিঁড়িতে।কোনোভাবে উঠানামা করতে পারে শ্রমিকরা।
এক নারী শ্রমিক বলেন,গতকাল রাতেই বয়লারটি নষ্ট হয়ে যায় কিন্তু সেটা মেরামত না করে সকালে সেই নষ্ট অবস্থায় চালু করা হয়।যার কারণে বয়লার বিস্ফোরণ ঘটে।কাটিং ও আয়রন সেকশনে বেশি ক্ষতি হয়।
এখন এতগুলো মানুষের জীবন মৃত্যুর এই দায় কে নিবে? আরেক নারী শ্রমিক বলেন,আমরা শ্রমিকরা সব সময় অনিরাপত্তায় থাকি।কাজ করতে এসে অনিরাপদ আমাদের জীবন। যার কারণে এতগুলো জীবন আজ বিপদে আছে।আমরা এর বিচার চাই।তবে এ বিষয়ে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।মালিক পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্যও পাওয়া যায়নি।
© মাটি ও জনতার কথা