
হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম, নারায়ণগঞ্জ এর উদ্যোগে ২৯ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় জেলা শিল্পকলা একাডেমীতে ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান ও অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংগঠনের সভাপতি ডাঃ মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুশিউর রহমান ( বাবু)।তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত হোমিওপ্যাথিক চিকিৎসক সহ সংগঠনের পক্ষ থেকে আমার কাছে দাবী করেছেন হোমিওপ্যাথিক চিকিৎসকরা কোনভাবে যেন হয়রানির শিকার না হন। আশা করি আমার জানামতে আপনারা আর হয়রানিরর শিকার হবেন না। তবে আমার অনুপস্থিতে যদি কোন ঘটনা ঘটে তাহলে আমাকে তাৎক্ষনিকভাবে জানাবেন। তিনি আরো বলেন ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানও ছিলেন একজন এলোপ্যাথিক চিকিৎসক। তিনি গবেষণার মাধ্যমে মানবদেহে সূক্ষমাত্রায় ওষুধ প্রয়োগ করে কিভাবে রোগ থেকে আরোগ্য লাভ করা যায় সেদিকে লক্ষ্যে রেখে হোমিওপ্যাথিক চিকিৎসা আবিস্কার করেন। এছাড়াও তিনি গঠনমূলক বক্তব্যে দেন পরিশেষে তাকে প্রধান অতিথি করায় সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অপরদিকে অনুষ্ঠানের প্রধান আলোচক তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ্য ও হোমিওপ্যাথিক ডক্টরস লীগা বাংলাদেশ সোসাইটির সভাপতি ডাঃ মোঃ আশরাফুর রহমান বলেন,আজকে যেমন দূর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি ঠিক তেমনি হোমিওপ্যাথিক চিকিৎসকরা ভয়াবহ দূর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছেন। তবে ২০২৩ সালে হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিল গঠন করা হয়েছে। এর জন্য আলাদা আইনও রয়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাঃ লিখার বিষয় নিয়ে কেউ যেন অরাজকতা সৃষ্টি না করে এবং কেউ যেন হয়রানির শিকার না হন প্রধান অতিথির কাছে এই দাবী রাখেন। প্রধান আলোচকের বক্তব্যেকে সহমত পোষণ করেন সভাপতি ডাঃ মোঃদেলোয়ার হোসেন।
এছাড়া গঠনমূলক বক্তব্য রাখেন বিশেষ অতিথি আলহাজ্ব লোকমান আহমেদ।তিনি বলেন, এলোপ্যাথিক চিকিৎসকরা একসময় হাসপাতালে রোগী দেখলে সে রোগী চেম্বারে গেলে রোগীকে বলতেন কেন চেম্বারে এসেছেন আমি আপনাকে হাসপাতালে চিকিৎসা দিয়েছি কিন্তু এখন আর সে ধরনের মনমানসিকতা চিকিৎসকদের মধ্যে নেই এই বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য প্রধান অতিথিকে আহবান করেন। আর হোমিওপ্যাথিক চিকিৎসকরা চিকিৎসার ক্ষেত্রে বেশী টাকা রাখেন না বিধায় তাদের মূল্যে কম। অথচ জটিল রোগ থেকে রোগীকে সুস্থ করে তুলছেন হোমিওপ্যাথিক চিকিৎসকরা। ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের স্মৃতিচারণ নিয়ে বক্তব্য রাখেন হোমিওপ্যাথিক ডক্টরস লীগা বাংলাদেশ সোসাইটির যুগ্ন-সম্পাদক ডাঃ মোঃ তারিকুল ইসলাম,ডাঃ মুজাফফর আহমদ বাবু ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ হানিফ মিঞা, ডাঃ মামুন সারওয়ার,ডাঃ নূরজাহান নীরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো সংগঠনের সহ - সভাপতি ডাঃ জোৎস্না আক্তার,ডাঃ মাহাবুব সারোয়ার, সাধারন সম্পাদক ডাঃ মোহাম্মদ রোমান, যুগ্ন-সাধারন সম্পাদক ডাঃ রায়হান মাহমুদ পাটোয়ারী, সহ - সাধারন সম্পাদক ডাঃ মিনোয়ারা আক্তার, কোষাধ্যক্ষ ডাঃ সাইফুদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক ডাঃ নূরজাহান নীরা, সহ- সাংগঠনিক সম্পাদক ডাঃ আশরাফুল ইসলাম, ডাঃ মোঃ হারুনুর রশীদ শামীম খান, প্রচার সম্পাদক ডাঃ লায়লা আক্তার, প্রকাশনা সম্পাদক ডাঃ মা মনি সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ সুনিতা দাস, প্রচার সম্পাদক ডাঃ লায়লা আক্তার, স্থায়ী সদস্য ডাঃ রোজিনা আক্তার, ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, সদস্য ডাঃ মৃতুৎঞ্জয় দও, ডাঃ রহিমা, ডাঃ নাজমা আক্তার, ডাঃ খালেদা আক্তার, ডাঃ জাকারিয়া মাহমুদ, নিপা নাজমীন, জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্য হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডাঃ মোহাম্মদ রোমান।