ঢাকা | | বঙ্গাব্দ

চীনের সঙ্গে কৃষি ও শিল্প উন্নয়নে জোরালো সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চীনের সঙ্গে কৃষি ও শিল্প উন্নয়নে জোরালো সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছবি সংগ্রহীত
ad728

আধুনিক কৃষি প্রযুক্তি ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতার এক বিশাল সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। শনিবার (১৮ এপ্রিল) চীন সফররত বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে দেশটির সিপিসি লু’আন পৌর কমিটির স্থায়ী কমিটির সদস্য ও ভাইস-মেয়র লি কিয়াংয়ের এক বৈঠকে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে অংশ নেওয়ার আগে বিএনপির প্রতিনিধি দলটি চীনের বিখ্যাত ‘গুয়াপিয়ান টি কোম্পানি লিমিটেড’ পরিদর্শন করে। সেখানে তারা চা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং মান নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে ইসমাইল জবিউল্লাহ বলেন, চীনের চা শিল্পের এই উদ্ভাবন ও ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পাওয়া অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তিনি মনে করেন, কৃষিভিত্তিক অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ভ্যালু চেইন উন্নয়ন ও গ্রামীণ শিল্পায়নের মতো খাতে চীনের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপকৃত হতে পারে।

উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, কৃষি প্রযুক্তি ছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক এ ধরনের সফরের মাধ্যমে ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। সফরকালে প্রতিনিধি দলটি লু’আন শহরের মেয়রের আমন্ত্রণে এক বিশেষ নৈশভোজেও অংশ নেয়।

এর আগে গত ১৭ এপ্রিল প্রতিনিধি দলটি চীনের স্বনামধন্য জ্যাক মোটরস কোম্পানি পরিদর্শন করে। তারা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় এবং শিক্ষার্থীরা উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে জাতির সেবায় কাজ করার তীব্র আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ১৬ এপ্রিল ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে বিএনপির ১৯ সদস্যের এই প্রতিনিধি দলটি চীন সফরে যায়।


রুপালি পর্দায় শোকের ছায়া: বিশিষ্ট নৃত্য পরিচালক জাকির হোসেন

রুপালি পর্দায় শোকের ছায়া: বিশিষ্ট নৃত্য পরিচালক জাকির হোসেন