ঢাকা | | বঙ্গাব্দ

গার্মেন্টস ইন্ডাষ্ট্রিকে এক মলাটে আনলেন আহমাদ স্বাধীন: প্রকাশিত হলো ‘গার্মেন্টস ইন্ডাস্ট্রির A-Z’

গার্মেন্টস ইন্ডাষ্ট্রিকে এক মলাটে আনলেন আহমাদ স্বাধীন:  প্রকাশিত হলো ‘গার্মেন্টস ইন্ডাস্ট্রির A-Z’ ‘গার্মেন্টস-ইন্ডাস্ট্রির-A-Z’
ad728
অর্থনীতির মূল চালিকাশক্তি, বৈদেশিক মুদ্রার প্রধান উৎস এবং কোটি মানুষের কর্মসংস্থানের আঁতুড়ঘর হচ্ছে-তৈরি পোশাক শিল্প (RMG)। 

বিশ্বমঞ্চে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে উঁচিয়ে ধরার পেছনে যারা দিনরাত ঘাম ঝরিয়ে যাচ্ছেন, তাদের জন্য এবং এই সম্ভাবনাময় সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তরুণদের পথ দেখাতে এবার বাজারে এলো এক অনন্য বই। 
বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের জিডিপির সিংহভাগ জোগান দেওয়া এই ইন্ডাস্ট্রি নিয়ে মাঠপর্যায়ের বাস্তব ও টেকনিক্যাল জ্ঞানের অভাব দীর্ঘদিনের। 

প্রাতিষ্ঠানিক পড়াশোনা থাকলেও ফ্যাক্টরি ফ্লোরের জটিল সমীকরণ, বায়ারদের মনস্তত্ত্ব আর প্রতিনিয়ত বদলে যাওয়া গ্লোবাল কমপ্লায়েন্সের সাথে ফ্রেশাররা খেই হারিয়ে ফেলেন। ঠিক এই জায়গাতেই আলোর দিশারী হিসেবে কাজ করবে ‘গার্মেন্টস ইন্ডাস্ট্রির A-Z’ গত ১লা জুলাই, লেখক আহমাদ স্বাধীনের জন্মদিনে দেশসেরা প্রকাশনা সংস্থা ‘কলি প্রকাশনী’ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে পোশাক শিল্পের এনসাইক্লোপিডিয়া ‘গার্মেন্টস ইন্ডাস্ট্রির A-Z’।



‘গার্মেন্টস ইন্ডাস্ট্রির অ-ত’ লিখতে দীর্ঘ ২৬ বছর এই সেক্টরের প্রতিটি অলিতে-গলিতে কাজ করা অভিজ্ঞ গার্মেন্টস এক্সপার্ট আহমাদ স্বাধীন তাঁর সুদীর্ঘ ক্যারিয়ারের পুরো নির্যাস ঢেলে দিয়েছেন এই বইটিতে। বইটি মূলত কোনো তাত্ত্বিক লেকচার নয়, বরং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার এক সুনিপুণ দলিল। বইটির ভেতরে রয়েছে-
সুতা থেকে শিপমেন্টের খুঁটিনাটি: ডাইং, নিটিং, ফেব্রিক কনজাম্পশন, টেক-প্যাক অ্যানালাইসিস এবং মার্কার মেকিংয়ের মতো জটিল টেকনিক্যাল বিষয়ের সহজ সরল ব্যাখ্যা।
মার্চেন্ডাইজিং ও কস্টিং মাস্টারি: ওভেন ও নিট কাপড়ের নিখুঁত কস্টিং, বায়ারদের সাথে চতুর নেগোসিয়েশন এবং আন্তর্জাতিক বাজার ধরার গোপন সূত্র।
ম্যানেজমেন্ট: সিক্স সিগমা, ৩ জিরো কোয়ালিটি কন্ট্রোল, ইন্টারন্যাশনাল বায়ার অডিট হ্যান্ডলিং এবং ফরেন লোন সোর্সিংয়ের বাস্তব স্ট্র্যাটেজি।
ক্যারিয়ার ও ইন্টারভিউ গাইড: একজন সাধারণ কর্মী থেকে শুরু করে কীভাবে নিজেকে একজন ‘ফ্যাক্টরি বস’ বা দক্ষ লিডার হিসেবে গড়ে তোলা যায়, তার সম্পূর্ণ রোডম্যাপ।

বইটির প্রকাশনা সংস্থা ‘কলি প্রকাশনী’র পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল একটি সাধারণ বই নয়, এটি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের জন্য একটি ঐতিহাসিক গাইডবুক। যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যারা অলরেডি মার্চেন্ডাইজিং বা প্রোডাকশনে ক্যারিয়ার যুদ্ধ করছেন, কিংবা যারা এই সেক্টরে নতুন এন্ট্রির কথা ভাবছেন- সবার ডেস্কে এই বইটি একটি ‘মাস্ট-হ্যাভ’ টুল হিসেবে কাজ করবে।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ঘাম, আর লড়াইয়ের মাঠ থেকে উঠে আসা এই বইটি বাংলাদেশের পোশাক শিল্পকে আরও একধাপ এগিয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বইটি পাবলিশ হবার সাথে সাথেই বিভিন্ন গামের্ন্টস ফ্যাক্টরির ষ্টাফ- ওয়ার্কার সহ গার্মেন্টস সংশ্লিষ্ট অনেকেই নিয়ে নিয়েছেন। বইটির বিশাল কলেবর এবং এর ভেতরের প্রতিটা সেকশনভিত্তিক লেখা পড়ে ভূয়সী প্রসংসা করে জানিয়েছেন এটা ভীষণ দরকারি একটি বই।   

টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করা স্টুডেন্টদের জন্য তাদের উপযোগী এরকম বই বাজারে থাকলেও লো একাডেমিক শ্রমীকদের উপযোগী করে লেখা এরকম বই গামের্ন্টস ইন্ডষ্ট্রিতে নেই বলেই জানিয়েছেন বেশিরভাগ পাঠক। তাই এই বই গার্মেন্টস ইন্ডাষ্ট্রির সর্বমহলে সারা ফেলবে বলেই মনে করছেন বিজ্ঞ ব্যাক্তিবর্গ। 

বইয়ের নাম: গার্মেন্টস ইন্ডাস্ট্রির A-Z
লেখক: আহমাদ স্বাধীন
প্রকাশনী: কলি প্রকাশনী
প্রচ্ছদ: আদনান আহমেদ রিজন
পৃষ্ঠা সংখ্যা: ৪৩২
মূল্য: ৭৮০/- টাকা মাত্র।
দেশের নানা প্রান্তের লাইব্রেরি ছাড়াও ঘরে বসেই বইটি জাগরো, শপষ্টেশন, রকমারি সহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকে  ডিসকাউন্টে সংগ্রহ করতে পারবে আগ্রহী পাঠকগন।

সর্বশেষ সংবাদ
ফ্রিজে কোরবানির মাংস সংরক্ষণের সঠিক পদ্ধতি: পুষ্টিগুণ ও স্বা

ফ্রিজে কোরবানির মাংস সংরক্ষণের সঠিক পদ্ধতি: পুষ্টিগুণ ও স্বা