ঢাকা | | বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৭৪ অবৈধ অভিবাসী আটক: তালিকায় বাংলাদেশিরাও

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৭৪ অবৈধ অভিবাসী আটক: তালিকায় বাংলাদেশিরাও ছবি সংগ্রহীত
ad728

মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুত এলাকার বন্দর বারু সেগারি অঞ্চলে এক বিশেষ যৌথ অভিযানে ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে স্থানীয় পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) পরিচালিত এই অভিযানে অভিবাসীদের পাশাপাশি মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইন্দোনেশিয়ার দুই নাগরিককেও গ্রেফতার করা হয়েছে।

মানজুং জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসবুল্লাহ বিন আব্দুর রহমান সংবাদমাধ্যমকে জানান, জেলা পুলিশ সদর দফতর এবং সামুদ্রিক পুলিশের গোয়েন্দা ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে দুটি পৃথক বাড়িতে এই ঝটিকা অভিযান চালায়। আটককৃত ৭৪ জনের মধ্যে ৪৭ জন পুরুষ, ২৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, আটকদের বড় একটি অংশ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিক।

গ্রেফতার হওয়া অভিবাসীদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মানজুং জেলা পুলিশ সদর দফতরে নেওয়া হয়েছে। অন্যদিকে, পাচারকারী সন্দেহে আটক দুই ইন্দোনেশীয় নাগরিকের বিরুদ্ধে দেশটির 'মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন'-এর আওতায় কঠোর মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ প্রশাসন জানিয়েছে, অবৈধ অভিবাসন এবং মানবপাচারের মতো অপরাধ দমনে স্থানীয় জনসাধারণের তথ্য ও সহযোগিতা অপরিহার্য। এ ধরনের কোনো সন্দেহজনক কার্যক্রম নজরে এলে দ্রুত মানজুং পুলিশ কন্ট্রোল রুমের হটলাইন নম্বরে (০৫-৬৮৮ ৬২২২ অথবা ০১৭-৬৮২ ৮০৫) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ
৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন: ফ্যামিলি ও কৃষক কার্ডে বড় বর

৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন: ফ্যামিলি ও কৃষক কার্ডে বড় বর