ঢাকা | | বঙ্গাব্দ

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা স্বাগতিক যুক্তরাষ্ট্রর

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা স্বাগতিক যুক্তরাষ্ট্রর ছবি: সংগৃহীত
ad728
 ‘ডি’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধ শেষে প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র। জোড়া গোল করেছেন ফোলারিন বালোগুন। আর একটি এসেছে আত্নঘাতী গোলে। লস অ্যাঞ্জেলসের গ্যালারিতে বসা ৭০ হাজার স্বাগতিক দর্শককে উল্লাসে মাতাতে যুক্তরাষ্ট্র সময় নিয়েছে মাত্র ৬ মিনিট ৪৮ সেকেন্ড।  
একই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসেও নিজেদের নাম লিখিয়ে নিল ‘দ্য স্টারস অ্যান্ড স্ট্রাইপসরা।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। মাঝমাঠ থেকে বল নিয়ে দারুণ গতিতে ছুটে যান ম্যাককেনি। বাঁ প্রান্ত দিয়ে তিনি পাস বাড়ান ক্রিস্টিয়ান পুলিসিকের উদ্দেশ্যে। পুলিসিক বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে থাকা ম্যাককেনিকেই ফিরতি পাস দেন। ম্যাককেনি নিজে শট না নিয়ে বল বাড়িয়ে দেন সতীর্থ ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের দিকে। বল পৌঁছানোর আগেই প্যারাগুয়ের ডিফেন্ডার বোবাদিলার গায়ে লেগে সরাসরি তাদের নিজেদের জালেই জড়িয়ে যায়।
এই গোলের মাধ্যমেই বিশ্বমঞ্চে এক নতুন ইতিহাস তৈরি করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ইতিহাসে স্বাগতিক দেশ হিসেবে নিজেদের প্রথম ম্যাচে এটি তৃতীয় দ্রুততম গোলের রেকর্ড। এই তালিকায় সবার ওপরে আছে ফ্রান্স, ১৯৩৮ বিশ্বকাপে তারা মাত্র ৩৫ সেকেন্ডে গোল করেছিল। আর ২০০৬ বিশ্বকাপে) ৫ মিনিট ০৮ সেকেন্ডে গোল করে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে জার্মানি।

১-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে প্যারাগুয়ে। ম্যাচের ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের টাইলার অ্যাডামসকে বোকা বানিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন প্যারাগুয়ান ফরোয়ার্ড হুলিও এনসিসো। তবে তাঁর নেওয়া দুর্বল শট পোস্টের বেশ দূর দিয়ে বাইরে চলে যায়।
২৮ মিনিটে আবারও মেতে উঠেছিল যুক্তরাষ্ট্রের গ্যালারি। অ্যাডামসের দারুণ এক টাচে বল পেয়ে জালে জড়িয়ে দিয়েছিলেন বালোগুন। তবে আক্রমণের শুরুতে পুলিসিক অফসাইড পজিশনে থাকায় লাইন্সম্যানের পতাকায় বাতিল হয়ে যায় সেই গোল।

গোল বাতিলের হতাশা অবশ্য খুব বেশি সময় তাতিয়ে রাখতে পারেনি যুক্তরাষ্ট্রকে। ৩২ মিনিটে আবারও উল্লাসে মাতে স্বাগতিকরা। এবার আর কোনো ভুল করেননি বালোগুন। বক্সের ১২ গজ দূর থেকে নিখুঁত এক ফিনিশিংয়ে বল প্যারাগুয়ের জালে জড়ান।
প্রথমার্ধে যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করেন বালোগুন। টিলম্যানের পাস থেকে চমত্কার ফিনিশিংয়ে বল জালে জড়ান ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাঁর গোলে বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে ৩-০ ব্যবধানে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় প্যারাগুয়ে। ৭৩ মিনিটে সেই চেষ্টার ফলও পায় তারা। এনসিসোর পাস থেকে নিখুঁত শটে ব্যাবধান ৩-১ করেন মাউরিসিও।
ম্যাচের ৮৯ মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন যুক্তরাষ্ট্রের রিকার্ডো পেপি। রিমের চমৎকার পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে প্যারাগুয়ের বক্সে ঢুকে পড়েন ম্যাককেনি। তাঁর বাড়ানো বল থেকে ফাঁকা পোস্ট পেয়েও ক্রসবারের ওপর দিয়ে মারেন পেপি।
ম্যাচের একদম শেষ মূহুর্তে প্যারাগুয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জিওভানি রেইনা। দারুণ এক দলীয় আক্রমণ থেকে বাঁকানো শটে বল জলে জড়ান এই মিডফিল্ডার।

গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ, চেয়ারম্যান ও পুলিশের

গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ, চেয়ারম্যান ও পুলিশের