ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহোৎসব ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে বসছে এই আসর। আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মহাযজ্ঞের।
পাঠকদের সুবিধার জন্য বিশ্বকাপের প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী) নিচে তুলে ধরা হলো:
উদ্বোধনী ও গ্রুপ পর্বের সূচি
(বাংলাদেশ সময় অনুযায়ী):
তারিখ ও সময় (BD) ম্যাচ ও দল ভেন্যু
১২ জুন, রাত ১:০০ মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা মেক্সিকো সিটি
১২ জুন, সকাল ৮:০০ দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র গুয়াদালাজারা
১৩ জুন, রাত ১:০০ কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা টরন্টো
১৩ জুন, সকাল ৭:০০ যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে লস অ্যাঞ্জেলেস
১৪ জুন, রাত ১:০০ কাতার বনাম সুইজারল্যান্ড সান্তা ক্লারা
১৪ জুন, ভোর ৪:০০ ব্রাজিল বনাম মরক্কো নিউ ইয়র্ক / নিউ জার্সি
১৫ জুন, ভোর ৫:০০ আইভরি কোস্ট বনাম ইকুয়েডর ফিলাডেলফিয়া
১৫ জুন, রাত ১০:০০ স্পেন বনাম কেপ ভার্দে আটলান্টা
১৭ জুন, রাত ১:০০ ফ্রান্স বনাম সেনেগাল নিউ ইয়র্ক / নিউ জার্সি
১৭ জুন, সকাল ৭:০০ আর্জেন্টিনা বনাম আলজেরিয়া কানসাস সিটি
১৮ জুন, রাত ২:০০ ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ডলাস
১৮ জুন, রাত ১১:০০ পর্তুগাল বনাম উজবেকিস্তান হিউস্টন।
একনজরে এবারের বিশ্বকাপ:
অংশগ্রহণকারী দল: ৪৮টি (১২টি গ্রুপ)।
মোট ম্যাচ: ১০৪টি।
ফাইনাল: ১৯ জুলাই, ২০২৬ (মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি)।
ফুটবল বিশ্বের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন মাটি ও জনতার কথা পত্রিকার অনলাইন
স্পোর্টস ডেস্ক