ঢাকা | | বঙ্গাব্দ

থানার হাজিরা দিতে এসে আইভী বলেন নির্দোষ হয়ে আমি অপরাধী

থানার হাজিরা দিতে এসে  আইভী বলেন নির্দোষ হয়ে আমি অপরাধী ছবি: সংগৃহীত
ad728
নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। এসময় আইভীর আইনজীবী তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজির হন।

শুনানিতে আইভীর পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন।

এ আবেদনে উল্লেখ করা হয়, আসামি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন, বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় তার পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি দেয়া প্রয়োজন।

পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে চার্জশিট দাখিল এবং মামলাটি বিচারিক আদালতে স্থানান্তর হওয়া পর্যন্ত আইভীর পরিবর্তে তার আইনজীবী আদালতে হাজিরা দিতে পারবেন। তবে বিচার কার্যক্রম শুরু হলে এবং সাক্ষ্যগ্রহণের সময় তাকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি নির্দোষ হয়েও অপরাধী। আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমাকেই অপরাধী করা হয়েছে। যাই হোক, এর বিচার আল্লাহ করবেন। আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারাও সব দেখবে।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সেলিনা হায়াত আইভীকে আসামি করা হয়।

সেলিনা হায়াৎ আইভীকে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ের ৩টি হত্যা মামলা, ২টি হত্যাচেষ্টা মামলাসহ মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি একাধিকবার জামিন পেলেও নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুই হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান সেলিনা হায়াৎ আইভী। 

এরপর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন বন্দি থাকার পর চলতি বছরের ৪ জুন জামিনে মুক্তি পান তিনি।

সর্বশেষ সংবাদ
বরিশাল রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান-এর বিদায় সংবর্ধ

বরিশাল রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান-এর বিদায় সংবর্ধ