ঢাকা | | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন ও ঐতিহাসিক বোস কেবিনে চা-আড্ডায় মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন ও ঐতিহাসিক বোস কেবিনে চা-আড্ডায় মার্কিন রাষ্ট্রদূত নারায়ণগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন-মার্কিন রাষ্ট্রদূত
ad728

শারদীয় দুর্গোৎসব উদযাপনের অংশ হিসেবে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী টানবাজারের সাহাপট্টি পূজামণ্ডপ পরিদর্শনে এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং তাঁর সঙ্গে এক নারী অতিথি। পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি নারায়ণগঞ্জের শতবর্ষী ঐতিহ্যবাহী ও বিখ্যাত 'বোস কেবিন'-এ বসে চা পান ও আড্ডা দেন তাঁরা। এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসকও তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।

 শতবর্ষী বোস কেবিনে মার্কিন রাষ্ট্রদূতের আগমন

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি প্রবীর সাহার আমন্ত্রণে মার্কিন রাষ্ট্রদূত এই সফরে অংশ নেন। শতবর্ষী ঐতিহ্যের প্রতীক নারায়ণগঞ্জের বোস কেবিনে বিদেশি কূটনৈতিক ব্যক্তিত্বের এই উপস্থিতি স্থানীয় অঙ্গনে ব্যাপক কৌতূহল ও বিশেষ তাৎপর্য বহন করেছে।

          

কূটনৈতিক ও ঐতিহ্যের নতুন মাত্রা

ঐতিহ্যগতভাবে বিগত প্রায় ৫৫ বছর ধরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিদেশি কূটনীতিকদের আসার দীর্ঘ প্রচলন রয়েছে। অতীতে এই ধরনের কূটনৈতিক সফরে ভারতের হাইকমিশনারদের উপস্থিতি সর্বাধিক আলোচনায় থাকলেও, বর্তমান পরিবর্তিত আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে মার্কিন রাষ্ট্রদূতের এই সফর এক নতুন মাত্রার যোগ করেছে।

ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় এবং বহুমুখী কূটনৈতিক যোগাযোগের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে নারায়ণগঞ্জের এই পূজা উদযাপান ও আয়োজন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাম্প্রদায়িক সম্প্রীতির এই সুপ্রাচীন ধারা এবং উৎসবমুখর পরিবেশে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে ইতিবাচকভাবে তুলে ধরে। 'মাটি ও জনতার কথা' মনে করে, অসাম্প্রদায়িক চেতনার এই মেলবন্ধন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।


সর্বশেষ সংবাদ
সাবেক আইজিপি বেনজীরের ১১ কোটি টাকার মামলা বিচারাধীন, তদন্তে

সাবেক আইজিপি বেনজীরের ১১ কোটি টাকার মামলা বিচারাধীন, তদন্তে