পড়াশোনার পাশাপাশি খেলাধুলার অপোরসীম গুরুত্ব এবং দুই ক্ষেত্রের চমৎকার সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রকাশিত হলো গবেষণাভিত্তিক নতুন বই ‘প্লে, স্টাডি, উইন দ্য রেস্ট’ (Play, Study, Win the Rest)।
শনিবার (২৯ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। বইটি যৌথভাবে লিখেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস এবং তাঁর শৈশবের বন্ধু, পেশায় শিক্ষক আতিফ ওয়াফিক।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দুই রচয়িতার পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাফীসের শৈশবের প্রখ্যাত কোচ ওয়াহিদুল গনি।
প্রচলিত ধারণার বদল: ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে যে...’
আমাদের সমাজে বহুল প্রচলিত প্রবাদ “পড়াশোনা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে”—এই ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার প্রয়াস নিয়ে বইটি লেখা হয়েছে।
অনুষ্ঠানে শাহরিয়ার নাফীস বইটির পেছনের মূল ভাবনা ব্যাখ্যা করে বলেন:
“আমাদের মূল উদ্দেশ্য একটাই—ছোটবেলা থেকে আমরা যে প্রবাদটি শুনে আসছি, সেটাকে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলা: ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে।’ একাডেমি ও অ্যাথলেট—এই দুই ক্ষেত্রকে কীভাবে এক জায়গায় আনা যায়, সেই ভাবনা থেকেই বইটির জন্ম। এজন্য আপনাকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে না, তবে পড়াশোনা করলে চিন্তাভাবনা খুব সহজ ও সুশৃঙ্খল হয়।”
লেখক আতিফ ওয়াফিক যোগ করেন, খেলাধুলার দিকে ঝুঁকতে গিয়ে বর্তমান প্রজন্ম যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে ব্যাপারে সচেতনতা তৈরি করাও এই বইটির অন্যতম প্রধান লক্ষ্য।
সাড়ে তিন বছরের গবেষণা ও ৩৫-৩৭ জন অ্যাথলেটের গল্প
২০২২ সাল থেকে শুরু করে দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর সময় নিয়ে গবেষণাধর্মী এই বইটি তৈরি করা হয়েছে।
বইটির মূল ফিচার ও বিষয়বস্তু
│ 📚 বইয়ের নাম: 'প্লে, স্টাডি, উইন দ্য রেস্ট'
│ ✍️ লেখক: শাহরিয়ার নাফীস ও আতিফ আকিফ
│ 🔰 প্রকাশনী: কলি প্রকাশনী
│ ⏱️ গবেষণার সময়কাল: ২০২২ থেকে ২০২৬ (প্রায় সাড়ে তিন বছর)
│ 👥 সাক্ষাৎকার: ৩৫ থেকে ৩৭ জন আন্তর্জাতিক অ্যাথলেট, কোচ ও শিক্ষক
│ 📍 প্রকাশনা স্থান: শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
বইটিতে যাদের অভিজ্ঞতা ও তথ্য স্থান পেয়েছে: ১. আন্তর্জাতিক কোচ ও তারকা: বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, সাবেক প্রধান কোচ স্টুয়ার্ট ল এবং ২০০৪ অলিম্পিকে ৪০০ মিটারে সোনাজয়ী অ্যাথলেট ক্যাথি ফ্রিম্যানের অলিম্পিক কোচ।
২. জাতীয় দলের খেলোয়াড়: দেশীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও ফুটবলারদের জীবনের বাস্তব অভিজ্ঞতা।
৩. ঝরে পড়া বা বিকল্প পেশার অ্যাথলেট: যারা একসময় দারুণ সম্ভাবনাময় ক্রীড়াবিদ ছিলেন কিন্তু খেলাধুলার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেননি- পড়াশোনা কীভাবে পরবর্তীতে তাঁদের জীবনে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে, তার অনুপ্রেরণাদায়ক বিবরণ।
কেবল খেলার মাঠে সাফল্য নয়, জীবনের বৈচিত্র্যময় চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা ও খেলাধুলা দুটিই সমান জরুরি। চার বছরের পরিশ্রমে রচিত শাহরিয়ার নাফীস ও আতিফ ওয়াফিক এই বইটি শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও অভিভাবক-সবার জন্যই একটি দিকনির্দেশনামূলক দলিল হয়ে থাকবে
ক্রীড়া প্রতিবেদক