ঢাকা | | বঙ্গাব্দ

‎নারায়ণগঞ্জের বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যা মামলা: ৩ ছিনতাইকারীর ফাঁসির আদেশ

‎নারায়ণগঞ্জের বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যা মামলা: ৩ ছিনতাইকারীর ফাঁসির আদেশ ‎নারায়ণগঞ্জের বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত
ad728
ছিনতাইকারিদের ছুরিকাঘাতে খুন হওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যা মামলার রায়ে মামলার তিন আসামীকেই ফাঁসির আদেশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত।

সোমবার (১৭ আগষ্ট) বেলা পৌনে একটায় জেলা জজ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলো। পরে তাদের জেল হাজতে নিয়ে যাওয়া হয়। 
‎সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ছিলো। 
‎২০২৪ সালের ১২ ডিসেম্বর সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় নগরীর দেওভোগের মিন্নত আলী শাহ্ সাহেবের মাজারের সামনে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও এক হাজার ৮০০ টাকা নিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর দিবাগত রাত এগারোটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওয়াজেদ সীমান্ত দেওভোগের মো. আলম পারভেজের ছেলে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ছিলো। 
‎এই হত্যা মামলার আইনজীবি মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু জানান, এ মামলার মোট ২৭ জন সাক্ষি ছিলো। এর মধ্যে ২৪ জন সাক্ষি দিয়েছে। তাদের সাক্ষের ভিত্তিতে জেলা জজ শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

 এ হত্যা মামলায় তিনজন আসামী। এরা হচ্ছে অনিক, আকাশ ও চান্দি বাবু। এরা ছিনতাইকারি গ্রুপের সদস্য। এদের মধ্যে অনিকের বিরুদ্ধে ৫টি ও আকাশের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।  চান্দি বাবুর বিরুদ্ধে ২০২০ সালে নগরীর দ্বিগুবাবুর বাজারের সামনে ভোরবেলা একজন সব্জি ব্যবসায়ীকে ছিনতাইয়ের সময় হত্যার অভিযোগে মামলা রয়েছে। আকাশের বিরুদ্ধে ১০টি মামলার একটি হচ্ছে ছিনতাইয়ের সময় হত্যা। বাকিগুলি মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসের। 
‎ওয়াজেদ সীমান্তের বাবা হাজী মোহাম্মদ আলম পারভেজ রায়ে সন্তোষ প্রকাশ করে রায় দ্রুত বাস্তবায়নের দাবী জানান।

সর্বশেষ সংবাদ
শেখ হাসিনাকে প্রত্যর্পণ ও ওসমান হাদি হত্যাকারীদের ফেরানোর আহ

শেখ হাসিনাকে প্রত্যর্পণ ও ওসমান হাদি হত্যাকারীদের ফেরানোর আহ