ঢাকা | | বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোসলেম উদ্দিন ও সম্পাদক আমীর হোসেন

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোসলেম উদ্দিন ও সম্পাদক আমীর হোসেন ছবি সংগ্রহীত
ad728

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক ইত্তেফাকের মো. মোসলেম উদ্দিন সভাপতি এবং দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল সংখ্যাগরিষ্ঠ সাধারণ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. মোমেন হোসেন (সময় টিভি), সহসভাপতি মো. শামীম রহমান (দৈনিক গণমুক্তি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল কবির খান অনু (দৈনিক সময়ের আলো), অর্থ সম্পাদক মুহাম্মাদ রুমান দেওয়ান (দৈনিক অগ্রদূত), সাংগঠনিক সম্পাদক সেলিম আহাম্মেদ (দৈনিক ভোরের পাতা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান সাউদ (দৈনিক স্বাধীন সংবাদ)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এইচ ইমরান (দৈনিক নিউ নেশন), এ কে এম নেজাম উদ্দিন (দৈনিক শ্যামবাজার) ও কাজী মো. আলমাছ (দৈনিক জনদর্পণ)।

সভায় উপস্থিত সদস্যরা অভিযোগ করেন, এর আগে ক্লাবের গঠনতন্ত্র ও প্রচলিত নিয়মনীতি অনুসরণ না করে এবং ক্লাবের সদস্য নন, এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে মুহা. কবির হোসেন ও সোহেল রহমানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। এ ঘটনায় ক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

সভায় উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মুহা. কবির হোসেন ও সোহেল রহমানের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হলে তা গৃহীত হয়। পরে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম সচল রাখা এবং নিয়মিত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটি ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


সর্বশেষ সংবাদ
২০২৫ সালে অভিবাসন পথে প্রাণ হারিয়েছেন প্রায় ৭৯০০ মানুষ

২০২৫ সালে অভিবাসন পথে প্রাণ হারিয়েছেন প্রায় ৭৯০০ মানুষ