ট্রাম্প বলেন, হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না, তবে (ইরানের বন্দরগুলোতে) অবরোধ বহাল থাকবে।
ফলে অবরোধ চলবে, আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।
এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনা সম্ভাবনা রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, মার্কিন-ইরানি প্রতিনিধিদলগুলো আগামীকাল রোববার (১৯ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
তবে যুদ্ধ বিরতির ব্যাপারে পাকিস্তান পুরোপুরি আশাবাদী।
এই যুদ্ধ বিরতি স্থায়ী হলে শুধু মুসলিম উম্মাহ নয়, গোটা বিশ্বের মানুষের শান্তি ফিরবে, তাই সকলেই চায় পুরোপুরি স্থায়ীভাবে বন্ধ হোক যুদ্ধ।
আন্তর্জাতিক ডেস্ক