ঢাকা | | বঙ্গাব্দ

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: চিকিৎসাসেবা ব্যাহত, চরম ভোগান্তিতে রোগীরা

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: চিকিৎসাসেবা ব্যাহত, চরম ভোগান্তিতে রোগীরা ছবি সংগৃহীত
ad728

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনদের হাতে সহকর্মীদের হেনস্তা ও ‘মব’ কালচারের শিকার হওয়ার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ভেঙে পড়েছে।

ইন্টার্ন ডক্টর সোসাইটি সূত্রে জানা গেছে, গত রোববার ও সোমবার পরপর দুই দিনে হাসপাতালের ১৩ ও ৩৬ নম্বর ওয়ার্ডে তিনজন ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত ও হেনস্তার শিকার হন। এসব ঘটনার কোনো সুষ্ঠু বিচার বা কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে ইন্টার্ন চিকিৎসকরা এই কর্মবিরতির ডাক দেন। মঙ্গলবার সকাল থেকে তারা কর্মস্থলে না গিয়ে হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নেন এবং আগামীকাল বুধবার সকাল ৯টায় মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

আন্দোলনরত চিকিৎসকদের দাবি, তারা দিনে গড়ে ১৪ ঘণ্টা সেবা দিলেও কর্মস্থলে তাদের ন্যূনতম নিরাপত্তা নেই। ইন্টার্ন চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দিয়েছেন তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে, হাসপাতালের চিকিৎসাব্যবস্থার একটি বড় অংশ ইন্টার্ন চিকিৎসকদের ওপর নির্ভরশীল হওয়ায় ওয়ার্ডগুলোতে চরম চিকিৎসক সংকট দেখা দিয়েছে। জরুরি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা এই অচলাবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত এই সংকটের সমাধান করে নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।


সব উপহার বেইজিংয়ে ফেলে খালি হাতেই চীন ছাড়লেন ট্রাম্প

সব উপহার বেইজিংয়ে ফেলে খালি হাতেই চীন ছাড়লেন ট্রাম্প