ঢাকা | | বঙ্গাব্দ

পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ প্রাণ হারালো ৪জন

পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ প্রাণ হারালো ৪জন নিজস্ব ফটোগ্রাফার- মাটি ও জনতার কথা
ad728
আজ শনিবার (২০ জুন) সকাল সাড়ে আটটায় টাঙ্গাইলের মধুপুরে টেলকির জলই নামক স্থানে পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ ৪জন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা, তার ছেলে নেইমার ম্রং (১১) এবং একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক (৩৫)।

সকাল সাড়ে আটটার দিকে পরিত্যক্ত কূপে শিশু নেইমার ম্রংয়ের প্রিয় পোষা ছাগল পড়ে যায়। এ সময় নেইমার ম্রং তার পোষা ছাগল উদ্ধার করতে কূপে নেমে পড়ে। কূপে নামার পর নেইমার ম্রংয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে তার বাবা বাবুল হাদিম কূপে নেমে পড়েন। বাবুল হাদিম ও নেইমার ম্রংয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক (৩৫) কূপে নামেন। 
ভাগ্যের নির্মম পরিহাসে তারাও ছাগল উদ্ধার করতে গিয়ে কূপ থেকে ফেরত আসতে পারেনি। এরপর পরিত্যক্ত কূপে কারো কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে অবগত করেন। 

খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। 
কূপে নামা সবাইকে উদ্ধার করা গেলেও ততক্ষণে কেউ আর জীবিত ছিলেন না। উদ্ধার কর্মীরা একে একে মরদেহগুলো সারিবদ্ধ অবস্থায় রাখেন। মুহূর্তে পরিবারসহ পুরো গ্রামে শুরু হয় আহাজারি। 
সবার চোখ বেয়ে নেমে আসে কান্নার ঢল। 
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- দীর্ঘদিন ধরে কূপটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় বিষক্রিয়ার ফলে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনার শিকার হতে না হয় সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। 
এছাড়া আমাদের চারপাশ পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। 
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 




নারায়ণগঞ্জের পাগলায় বয়লার বিস্ফোরণ

নারায়ণগঞ্জের পাগলায় বয়লার বিস্ফোরণ