নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি (২০২৬-২০২৮) এ এস এম এনামুল হক প্রিন্স-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে “স্মারক শুভেচ্ছা মানপত্র” প্রদান করেছে সাহিত্য পত্রিকা ‘বর্ণ’।
গত ১৬ মে (শনিবার) ২০২৬ নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাব কার্যালয়ে ‘বর্ণ’ সাহিত্য পত্রের সম্পাদক আবু রায়হান উপস্থিত হয়ে নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতির হাতে এই সম্মাননা মানপত্রটি তুলে দেন।
স্মারক শুভেচ্ছা মানপত্র গ্রহণকালে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি এ এস এম এনামুল হক প্রিন্স ‘বর্ণ’ সাহিত্য পত্রের এই সুন্দর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করার পাশাপাশি সম্পাদক আবু রায়হানের প্রতি বিশেষ অভিনন্দন ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত সুধীজন ও গণমাধ্যমকর্মীরা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাব সাংবাদিকতার মানোন্নয়ন এবং স্থানীয় সাহিত্য-সংস্কৃতির বিকাশে আরও জোরালো ভূমিকা পালন করবে।
সাহিত্য ও সাংবাদিকতার এই পারস্পরিক মেলবন্ধন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি।
সংস্কৃতি প্রতিবেদক