ঢাকা | | বঙ্গাব্দ

গোলাম নবী পান্না'র একগুচ্ছ ছড়া

গোলাম নবী পান্না'র একগুচ্ছ ছড়া গোলাম নবী পান্না
ad728

আমাদের দেশ

আমাদের দেশ
তাকে নিয়ে লেখালেখি
হবে না তো শেষ৷

তার পরিবেশ
মায়াময় ছায়াময়
বেশ! বেশ! বেশ!

বয়ে যায় রেশ
শান্তির ছোঁয়া যেনো
করে যায় পেশ৷
////

2

নজরুল

'নজরুল' তিনি
'বিদ্রোহী কবি' নামে
সব্বাই চিনি৷

সাম্যের কথা
লেখাতেই দেখাতেন
তাঁর মানবতা৷

তাঁকে ভেবে তাই
প্রিয়কবি আসনেই
মনে দেই ঠাঁই৷
///

3

মা আর বাবা

মা আর বাবা
তাদের আদর বলো
কার কাছে পাবা?

যতদূর যাবা
মিশে থাকে ছায়া হয়ে
মায়াময় আভা৷

তাই হোক ভাবা
সেবা দেয়া, আর দেয়া
তুমিও যা খাবা৷
///

4

সময়টা পেলে

সময়টা পেলে
পার করে দিও না তা
হেসে আর খেলে৷

ভোরবেলা এলে
ঘুম থেকে উঠে যাও
দুই চোখ মেলে৷

আলসেমি ঠেলে
জানোই তো জ্ঞান বাড়ে
ইশকুলে গেলে৷
///

5
ফুল আর পাখি

ফুল আর পাখি
প্রকৃতির মায়াতেই
কাছে থাকাথাকি৷

বাগানের ফুল
পাতায় পাতায় যেনো
কানে পরা দুল৷

আর পাখি ডালে
সুরে সুরে নাচে-গায়
ছন্দ ও তালে৷
////

6

আষাঢ় মাসে

টুপ টুপা টুপ টুপ
বৃষ্টি খেলা সৃষ্টিজুড়ে
কী অপরূপ রূপ৷

দৃষ্টি ফেলা যেই
টাপুর টুপুর ছন্দ দোলায়
হারিয়ে ফেলি খেই৷

মন ছুটে যায় দূরে
আষাঢ় মাসে ঘ্যাঙর ঘ্যাঙর
ব্যাঙের করুণ সুরে৷
///


7
ছুতো

কাতু আর কুতো
দু'য়ে মিলে হাসাতেই
খোঁজে ছল ছুতো৷

ও পাড়ার 'লুতো'
পায়ে সুড়সুড়ি তাই
পরে না তো জুতো৷

ভয় পায় গুঁতো!
শিংঅলা গরু দেখে
কেটে পড়ে দ্রুতো৷


সর্বশেষ সংবাদ
অতিরিক্ত ফোন ব্যবহারে অস্ত্রোপচার করাতে হলো ভারতীয় অভিনেত্র

অতিরিক্ত ফোন ব্যবহারে অস্ত্রোপচার করাতে হলো ভারতীয় অভিনেত্র