ঢাকা | | বঙ্গাব্দ

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতার অভিযানে বদলে গেল ডিসি অফিস থেকে চাঁনমারী সড়কের চিত্র

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতার অভিযানে বদলে গেল ডিসি অফিস থেকে চাঁনমারী সড়কের চিত্র নিজস্ব ফটোগ্রাফার- মাটি ও জনতার কথা
ad728
রিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিসি অফিস থেকে চাঁনমারী পর্যন্ত সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সড়ক ও এর আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন বলেন, “পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ অত্যন্ত জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং নিজেদের বাড়িঘর, সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতাই গড়ে তুলবে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ।

২-২ গোলের ড্রয়ে শেষ হলো ইরান ও নিউজিল্যান্ডের দ্বৈরথ

২-২ গোলের ড্রয়ে শেষ হলো ইরান ও নিউজিল্যান্ডের দ্বৈরথ