ঢাকা | | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হকার উচ্ছেদ অভিযান উত্তেজনা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হকার উচ্ছেদ অভিযান উত্তেজনা মাটি ও জনতার কথা
ad728
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 
উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া স্থানীয় বিএনপি, মহানগর যুবদল ও থানা ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, অভিযানের সময় দখলদার ও চাঁদা উত্তোলনের সঙ্গে জড়িত একটি পক্ষ তাদের ওপর হামলা চালায়।


​ব্যস্ততম এই এলাকায় গত ৫ আগস্টের পর থেকে একটি প্রভাবশালী মহল সরকারদলীয় পরিচয় ব্যবহার করে ফুটপাতের দোকানগুলো থেকে নিয়মিত চাঁদা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতিটি দোকান থেকে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। অভিযান পরিচালনার সময় চাঁদা উত্তোলনের সঙ্গে জড়িতদের পরিবারের কয়েকজন নারীকে সামনে এনে বাধা সৃষ্টি করা হয় এবং একপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে।


​নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, 
“আমরা আগে থেকেই মাইকিং করে হকারদের সরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলাম এবং তাদের জন্য ডিএনডি বাঁধের পাশে বিকল্প স্থান নির্ধারণ করেছি। সিদ্ধিরগঞ্জ পুল এলাকা ইপিজেডকেন্দ্রিক হওয়ায় সন্ধ্যার পর তীব্র যানজটে সাধারণ মানুষের চরম দুর্ভোগ হয়। এই ভোগান্তি কমাতে এবং সরকারি পরিকল্পনার অংশ হিসেবে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হকারদের সরতে দেয়নি এবং উল্টো হামলা চালিয়েছে।”


​কয়েকজন দোকানদার জানিয়েছেন, তারা ডিএনডি এলাকার নির্ধারিত স্থানে ব্যবসা করতে রাজি আছেন। 
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ফুটপাত দখলমুক্ত করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও

জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও