গত কয়েকদিন ধরে তীব্র যানজটে নাজেহাল নারায়ণগঞ্জ শহর।
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
ব্যবসায়ী,কর্মজীবী,শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিন দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে।
আজ (২১ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত চাষাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নারায়ণগঞ্জ- ৫ আসনের সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম–এর সার্বিক সমর্থন ও শহরে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান- এর দিকনির্দেশনায়,তিন প্রতিষ্ঠানের অর্থায়নে "উই আর ভলান্টিয়ার" কার্যক্রমের আওতায় চেম্বারের পরিচালক ও "উই আর ভলান্টিয়ার"–এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনুর তত্ত্বাবধানে ২২ জন স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে।
এর আগেও ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে একাধিকবার স্বেচ্ছাসেবীরা মাঠে কাজ করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে এবার আরও সমন্বিত ও পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করা হবে।
জাহাঙ্গীর ডালিম