আমাদের দেশ
আমাদের দেশ
তাকে নিয়ে লেখালেখি
হবে না তো শেষ৷
তার পরিবেশ
মায়াময় ছায়াময়
বেশ! বেশ! বেশ!
বয়ে যায় রেশ
শান্তির ছোঁয়া যেনো
করে যায় পেশ৷
////
2
নজরুল
'নজরুল' তিনি
'বিদ্রোহী কবি' নামে
সব্বাই চিনি৷
সাম্যের কথা
লেখাতেই দেখাতেন
তাঁর মানবতা৷
তাঁকে ভেবে তাই
প্রিয়কবি আসনেই
মনে দেই ঠাঁই৷
///
3
মা আর বাবা
মা আর বাবা
তাদের আদর বলো
কার কাছে পাবা?
যতদূর যাবা
মিশে থাকে ছায়া হয়ে
মায়াময় আভা৷
তাই হোক ভাবা
সেবা দেয়া, আর দেয়া
তুমিও যা খাবা৷
///
4
সময়টা পেলে
সময়টা পেলে
পার করে দিও না তা
হেসে আর খেলে৷
ভোরবেলা এলে
ঘুম থেকে উঠে যাও
দুই চোখ মেলে৷
আলসেমি ঠেলে
জানোই তো জ্ঞান বাড়ে
ইশকুলে গেলে৷
///
5
ফুল আর পাখি
ফুল আর পাখি
প্রকৃতির মায়াতেই
কাছে থাকাথাকি৷
বাগানের ফুল
পাতায় পাতায় যেনো
কানে পরা দুল৷
আর পাখি ডালে
সুরে সুরে নাচে-গায়
ছন্দ ও তালে৷
////
6
আষাঢ় মাসে
টুপ টুপা টুপ টুপ
বৃষ্টি খেলা সৃষ্টিজুড়ে
কী অপরূপ রূপ৷
দৃষ্টি ফেলা যেই
টাপুর টুপুর ছন্দ দোলায়
হারিয়ে ফেলি খেই৷
মন ছুটে যায় দূরে
আষাঢ় মাসে ঘ্যাঙর ঘ্যাঙর
ব্যাঙের করুণ সুরে৷
///
7
ছুতো
কাতু আর কুতো
দু'য়ে মিলে হাসাতেই
খোঁজে ছল ছুতো৷
ও পাড়ার 'লুতো'
পায়ে সুড়সুড়ি তাই
পরে না তো জুতো৷
ভয় পায় গুঁতো!
শিংঅলা গরু দেখে
কেটে পড়ে দ্রুতো৷
গোলাম নবী পান্না