ঢাকা | | বঙ্গাব্দ

টানা দুই ম্যাচ জয়ে লা লিগায় শীর্ষস্থান দখলে বার্সেলোনা।

টানা দুই ম্যাচ জয়ে লা লিগায় শীর্ষস্থান দখলে বার্সেলোনা। ছবি: সংগৃহীত
ad728
ট্রান্সফার মার্কেটে  একের পর এক প্লেয়ার কিনে মাঠেও এর প্রতিফলন দেখাচ্ছে লা লিগার গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা 

লিগে মৌসুমের প্রথম ম্যাচে এলচের মাঠ থেকে ০-৫ ব্যবধানে জয় তোলার পর এবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে জয়ের দেখা পেল হান্সি ফ্লিকের দল। বৃহস্পতিবার রাতে তারা ২-০ ব্যবধানে জয় তুলেছে।

ম্যাচ স্ট্যাট লক্ষ্য করলেই স্পষ্ট হবে চিরচেনা ঘরের মাঠে কতটা অসাধারণ ছিল বার্সেলোনা। প্রায় ৭০ শতাংশ বল স্বাগতিকদের দখলে ছিল। মোট ২২টা শট নিয়ে ১০টা টার্গেটে রেখেছেন লামিন ইয়ামালরা। ৮টি সেভ করেছেন সিমন। চারটি সুযোগ তৈরি করে দুইটা থেকে গোল আদায় করেছেন রাফিনিয়া ও ফারমিন লোপেজ।

রেফারির বাঁশির পরই আক্রমণের পসরা সাজায় বার্সেলোনা। তবে কাঙ্ক্ষিত ফল আসে ৩৭তম মিনিটে। পেদ্রির লাইনব্রেকিং পাস ধরে বক্সে ঢুকে ফাঁকা জালে বল পাঠান রাফিনিয়া। লিগে দুই ম্যাচে ব্রাজিলিয়ান তারকার গোল হলো তিনটি।

এর আগে অবশ্য অফসাইডে একটি গোল বাতিল হয় বার্সেলোনার। ২৯তম মিনিটে অ্যান্থনি গর্ডনের নিচু ক্রস চমৎকারভাবে জালে জড়িয়ে দেন পেদ্রি, কিন্তু বিল্ড-আপের সময় ইয়ামাল অফসাইডে থাকায় গোল মেলেনি।

৪২তম মিনিটে লিড দ্বিগুণ করার সুযোগ পায় বার্সেলোনা। ওয়ান-অন-ওয়ানে ইয়ামালের একেবারে কাছ থেকে নেওয়া শটটি অবিশ্বাস্যভাবে রুখে দেন সিমন। ইয়ামাল বিশ্বাসই করতে পারছিলেন না যে, তিনি গোলটি করতে পারেননি!

দ্বিতীয়ার্ধে একই ধারায় আক্রমণ শানাতে থাকে বার্সেলোনা। ৫৩তম মিনিটে নামের পাশে একটি গোল লেখার সুযোগ ছিল ইয়ামালের। প্রায় ২০ গজ দূর থেকে তার জোরাল শট ক্রসবারে লেগে ফিরে আসে। একটু পর বক্সের বাইরে থেকেই লোপেসের শট ঠেকান সিমন।

৭৫তম মিনিটে সমতায় ফিরতে পারত বিলবাও। সানসেতের শট জোয়ান গার্সিয়াকে পরাস্ত করলেও পোস্টে লাগে।

৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় বার্সেলোনার। দুই মিনিট আগে বদলি নামা কারিম আদেমির বাঁ দিক থেকে বক্সে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিতে পারেননি বিলবাও ডিফেন্ডার এমরিক লাপোর্তে, বল চলে যায় লোপেসের পায়ে, ফাঁকা জালে পাঠিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত আর ফেরা হয়নি বিলবাওর। পয়েন্ট হাতছাড়া করে মাঠ ছাড়তে হয়েছে সফরকারীদের।

দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

যমুনা সেতুতে ৪ দিনে  ২ লাখ যানবাহন পারাপার, টোল আদায় ১৪ কোটি

যমুনা সেতুতে ৪ দিনে ২ লাখ যানবাহন পারাপার, টোল আদায় ১৪ কোটি