বৈষম্য
বৈষম্য থাকবে না আর
চেঁচিয়ে বলে সোমায়,
বৈষম্য ঠিকই আছে
চেষ্টাটুকু কোমায়।
২.
বাস্তবতা
"সংস্কারের সুযোগ এলো
লাগান একে কাজে,"
খুঁজি আমি সত্য কোথায়
এই কথাটার মাঝে।
বললে তুমি এই কথাটা
এখন দেখি,বা রে..
আমি বলায় এখন আমার
নিবাস কারাগারে।
৩.
ইন্টেরিম
ইন্টেরিম
গোড়ার ডিম,
মোটেও এইটা
নড়ে না।
না না নড়ে
দাঁতের মতো
টেরে টক্কর
টরে,না?
মোটেও কিছু
করে না,
অপরাধে
কাউকে ধরে,
কাউকে আবার
ধরে না।
ইন্টেরিম
গোড়ার ডিম
কিচ্ছু এইটা
করে না।
৪.
চান্দা নিই
বিষ্যুদ বারের দাওয়াত দিলাম
জমবে খানা খান্দানী,
খানার পরে তামাক খেয়ো
সঙ্গে রবে পানদানী।
চাই না তেমন আহামরি
দিও কিছু পয়সাকড়ি,
আমরা তো আর নেই না তেমন
অল্প কিছু চান্স নি'।
জাকির হোসেন কামাল