ঢাকা | | বঙ্গাব্দ

দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা'য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে

দীর্ঘ  বছর না:গঞ্জ ৩০০ শয্যা'য়  কৌশলে  ডা: আতিকুল বারী  বহাল তবিয়তে মাটি - মাটি ও জনতার কথা রিপোর্ট
ad728

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্মরত ডা: মুহাম্মদ  আতিকুল বারী,এম,বি,বি,এস, বি,সি,এস(স্বাস্থ্য) সি,সি,ডি,-বারডেম হাসপাতাল, ঢাকা। নারায়ণগঞ্জে  যোগদানের পর থেকেই বিগত আওয়ামী সরকারের নেতৃবৃন্দের সঙ্গে সক্ষতা তৈরি করে হাসপাতালে  মেডিকেল অফিসার হিসেবে বহি: বিভাগের নাক,কান,গলা বিষয়ক চিকিৎসক হিসেবে রোগী দেখা শুরু করেন। এর পাশাপাশি বিভিন্ন ক্লিনিক ও চেম্বারে নিয়মিত  হাড়জোড়া, বাত ব্যথা,সার্জারী,টিউমার ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ হিসেবে রুগী দেখে থাকেন। আওয়ামী  সরকারের পট পরিবর্তন হলেও এবং তার বিরুদ্ধে অনেকের অভিযোগ থাকলেও  কৌশলে  ভোল পাল্টে  নিজের অবস্থান ধরে রেখে  হাসপাতালে প্রভাব বিস্তার করে চলছেন বলে অনেকের অভিযোগ। 

তথ্য সূত্রে জানা যায়, বিগত আওয়ামী সরকারের আমলের শুরুতেই  ডা: মুহাম্মদ আতিকুল বারী ৩০০ শয্যা হাসপাতালে  কর্মে যোগদান করেন। যোগদানের পর আওয়ামী পন্থী  চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসা পরিষদ এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা: বিধান চন্দ্র পোদ্দার এর সাথে সক্কতা তৈরী করে  তার সহযোগিতায় নাক,কান,গলা'র বহি: বিভাগ এর দ্বায়িত্ব বাগিয়ে নেন। দীর্ঘ বছর যাবৎ সে স্বপদে বহাল থাকাকালীন কারনে তাকে   স্থান পরিবর্তনের নির্দেশ দিলেও কোন এক  দৈব শক্তির বলে অন্যস্থানে না গিয়ে তিনি হাসপাতালেই থেকে যান। এর পর থেকেই সে বিভিন্ন কৌশল অবলম্বন করে হাসপাতালে নিজের ক্ষমতার প্রভাব বিস্তার করে রামরাজ্য করতে থাকেন। আওয়ামী সরকারের পট পরিবর্তন হলেও গিরগিটির মতো রং পাল্টিয়ে  নাক,কান,গলা বিভাগের দুজন বিশেষজ্ঞ ডাক্তারকে  ম্যানেজ করে  নিজের অবস্থান অটল রেখে বহাল তবিয়তে আছেন।

দীর্ঘ বছর একই স্থানে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত থাকায় তাহার ভিতর দাম্ভিকতা ও অহংকার জন্মনেয়। নারায়ণগঞ্জের বিভিন্ন মহলের সাথে তার গড়ে উঠে সুসম্পর্ক। এ ক্ষমতাকে  পুঁজি করে সে নিজেকে আরো ক্ষমতাধর মনে করে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন,   হাসপাতালে সেবা নিতে আসা অনেক  অসহায় সাধারণ  রোগীর সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করা সহ বিভিন্ন প্যাথলজি ও ক্লিনিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার জন্য  রোগী পাঠিয়ে মোটা অংকের কমিশন হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও  দীর্ঘ বছর একই স্থানে কর্মরত থাকা নিয়ে ও তার এই বিরূপ আচরণের বিরুদ্ধে অনেকে  হাসপাতালের কর্তৃপক্ষের নিকট মৌখিক অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি।  

নারায়ণগঞ্জ সচেতন মহলের জোড়ালো   দাবি ডা: মুহাম্মদ  আতিকুল বারী'র ব্যাপারে স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে আমলে  নিয়ে   সরেজমিনে তদন্ত সাপেক্ষে  যথাযথ পদক্ষেপের।

সর্বশেষ সংবাদ
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের