ঢাকা | | বঙ্গাব্দ

তাপদাহে হিটস্ট্রোক থেকে জনগণকে রক্ষা ও সচেতন করার লক্ষ্যে ছাতা, হাতপাখা বিতরণ।

তাপদাহে হিটস্ট্রোক থেকে জনগণকে রক্ষা ও সচেতন করার লক্ষ্যে ছাতা, হাতপাখা বিতরণ। ছবি: সংগৃহীত
ad728
৭ দিনব্যাপী পানিপানের কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিট।
গতকাল ১০ই জুন বৃহস্পতিবার দুপুরে নগরীর ব্যস্ততম এলাকা চাষাঢ়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার জেলা ইউনিটের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্যরা।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও পথচারীরা হিটস্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন হিসেবে সব সময় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিক সহায়তা দিতে চাই।

তিনি আরও বলেন, প্রচণ্ড গরমে বাইরে বের হলে ছাতা ব্যবহার, প্রচুর পানি পান এবং প্রয়োজনে ছায়ায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছি। সবার সম্মিলিত সচেতনতাই হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে পারে।

কর্মসূচির অংশ হিসেবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, কালিরবাজারসহ নগরীর বিভিন্ন জনবহুল স্থানে পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, হাতপাখা ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন। 

আগামী ৭ দিন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।


সর্বশেষ সংবাদ
প্রচণ্ড রৌদ্রে শ্রমজীবীদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ স

প্রচণ্ড রৌদ্রে শ্রমজীবীদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ স