ঢাকা | | বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন ‘বদল’

প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন ‘বদল’ ছবি: সংগৃহীত
ad728
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন ‘বদল’। সংগঠনটির উদ্যোগে ৯৫ নং আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ মে) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ উপলক্ষে ছোট পরিসরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেক শিক্ষার্থী পুরোনো স্কুল ড্রেস, ছেঁড়া স্যান্ডেল ও কলমের কালি লেগে থাকা পোশাক পরে পাঠ গ্রহণ করছিল। এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের জন্য নতুন ড্রেসের ব্যবস্থা করে ‘বদল’ সামাজিক সংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ মোল্লা মোঃ সাখয়াত হোসেন, আইন কলেজের ভিপি খন্দকার সাদ্দাম হোসেন, সমাজসেবক সাইফুল ইসলাম বাদল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম ও কবি মিথুন খান।
এছাড়া ‘বদল’ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য অনিক, সাকিব ও শান্ত উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ খাদিজা বেগম।


সভায় বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং শিক্ষকদের জন্য টয়লেট সংকট সমাধানে চলমান উদ্যোগের অগ্রগতির বিষয়ও তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা সিহান রাজ্জাক (সঞ্চয়)।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শুধু পাঠদান নয়, প্রয়োজন সহায়ক পরিবেশ ও মানবিক সহযোগিতা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে ‘বদল’ সামাজিক সংগঠন কাজ করে যাবে বলে জানানো হয়।

সর্বশেষ সংবাদ
জান্নাতি ঝরনা জমজমের অলৌকিক ও বরকতময় ইতিহাস

জান্নাতি ঝরনা জমজমের অলৌকিক ও বরকতময় ইতিহাস