বুধবার (১৭ জুন) ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের জমজ দুই মেয়ে সুমাইয়া আক্তার ও সোনিয়া আক্তারের সাথে লক্ষ্ণীপুরের সদর উপজেলার রাজিবপুর গ্রামের নুরুল আলমের জমজ দুই ছেলে আব্দুল রাজ্জাক ও আব্দুল জব্বারের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়।
পাত্রীর তথ্যানুসন্ধান: ফেসবুক ও ম্যাসেন্জার গ্রুপের মাধ্যমে পাত্রপক্ষ জমজ দুই বোনের তথ্য পান। তথ্য মোতাবেক জমজ দুই ভাইয়ের পরিবার জমজ দুই বোনের পরিবারের সাথে যোগাযোগ করেন।
জমজ দুই ভাইয়ের ইচ্ছে : জমজ দুই ভাইয়ের দীর্ঘ দিনের ইচ্ছে তারা জমজ দুই বোনকে বিয়ে করবে। আল্লাহর অশেষ রহমতে তাদের স্বপ্ন পূরণ হয়। এ জন্য জমজ দুই ভাই আল্লার দরবারে শুকরিয়া আদায় করেন।
বিয়ে দেনমোহর : আব্দুল রাজ্জাকের সাথে সুমাইয়া আক্তার ও আব্দুল জব্বারের সাথে সোনিয়া আক্তারের ৩ লক্ষ করে মোট ৬ লক্ষ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়।
দোয়া প্রার্থনা : জমজ দুই বোন সুমাইয়া আক্তার ও সোনিয়া আক্তার দেশবাসীর কাছে সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া প্রার্থনা করেন। তারা বলেন- আল্লাহর ইচ্ছেতেই আমাদের দুই বোনের একই পরিবারে থাকার সৌভাগ্য হয়েছে। সুখে-দুখে দুই বোন মিলেমিশে থাকতে চাই।
আমন্ত্রিত মেহমান : বিয়েতে আমন্ত্রিত মেহমানরা বলেন- জমজ দুই ভাইয়ের সাথে জমজ দুই বোনের বিয়ে খুবই বিরল। আমরা সত্যিই অনেক খুশি। এছাড়া আমরাও একটি ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম।
স্থানীয়দের অভিমত: জমজ দুই ভাইয়ের সাথে জমজ দুই বোনের বিয়ে ঘিরে এলাকাতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা বলেন- এটি একটি ব্যতিক্রমী বিয়ে। এমন বিয়ে দেখার সৌভাগ্যও সবার হয় না। দোয়া করি নবদম্পতিরা সুখী হোক।
জমজ দুই ভাইয়ের সাথে জমজ দুই বোনের বিয়েতে কেবল আমন্ত্রিত মেহমানই নয়, নবদম্পতিদের এক নজর দেখতে শত শত মানুষ ভীড় জমায়।
রাসেল খান ভূঞাপুর, টাঙ্গাইল